ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ১৪:২০:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

কাল রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৯ পিএম, ২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গ্যাস পাইপলাইনে জরুরি কাজের জন্য আগামীকাল বুধবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

এলাকাগুলোর মধ্যে রয়েছে নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত, নামাপাড়া, কনকর্ড সিটি, উত্তরখান, দক্ষিণখান, বসুন্ধরা আবাসিক এবং জোয়ারসাহারা। এছাড়া আশপাশের এলাকায় একই সময় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। পুরানো পাইপলাইন অপসারণ করে বিভিন্ন এলাকায় নতুন লাইন বসাতে নিয়মিত কাজ করছে তিতাস।